জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

দাদি, ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা, পলাতক খুনি

  • Update Time : Tuesday, April 28, 2026

দাদি-ফুফুসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে তরুণ। সোমবার রাত ৯টার দিকে ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়রা জানায়, গদাধর ডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা কোদাল দিয়ে তার দাদি আমেনা বেগম (৭০) ও ফুফু রাহেলা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশীরা বাধা দিতে এগিয়ে এলে কাবুল আহমেদ (৪০) নামে এক রিকশাচালককেও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রিয়াজুল ইসলাম (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বাড়ির উঠানে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত আকাশ মোল্লাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। হত্যার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss