জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি গুজব ছড়িয়ে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আয়োজন বিঘ্নিত করার চেষ্টা হতে পারে,’ডিআইজি মোস্তাফিজুর রহমান’

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা

  • Update Time : Monday, November 2, 2026

মিহির কুমার দেব, সিনিয়র রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফাটাপুকুর পাড় মসজিদ সংলগ্ন এলাকায় অনুমোদনহীনভাবে চায়না টাইলস পুটিং ও টাইলস ক্লিনার ভিক্সল উৎপাদনের দায়ে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাইটেক এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক গিয়াস উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কেমিক্যাল-সংক্রান্ত অনুমোদন ছাড়াই আবাসিক এলাকায় অবৈধভাবে চায়না টাইলস পুটিং ও টাইলস ক্লিনার ভিক্সল উৎপাদন ও প্রক্রিয়াজাত করে আসছিল। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং নগদ অর্থ আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss