জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

চাঁদপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের দীর্ঘ লাইন

  • Update Time : Thursday, February 12, 2026
সজীব খান.চাঁদপুর:
চাঁদপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও লাইনে দাঁড়াতে দেখা গেছে। অনেকেই ফজর পড়ে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
চাঁদপুর পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি। তবে শহরের পুরান বাজারে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপকহারে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুমন মজুমদার জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৭৪৪ জন। নয়টি বুথে শুধুমাত্র মহিলারা ভোটদান করছেন।  এখানকার অধিকাংশ ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের।  তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।
২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটদানের শুরু থেকেই মহিলা ভোটাররা বিড়ম্বনায় পড়ছেন। ভূতগুলোর সামনে এলাকা ভিত্তিক ইন্ডিকেটর না দেওয়ায় তারা এক রুম থেকে অন্য রুমে ছুটে বেড়াচ্ছেন। ১ নং বুথে ৪০ মিনিটে মাত্র ৬টি বোর্ড কাস্ট হয়েছে। সংশ্লিষ্ট  পুলিং অফিসার জানান, এলাকাভিত্তিক বিড়ম্বনার কারণে ২০ থেকে ২৫ জন ভোট না দিয়ে ফিরে গেছেন।
 ৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে শারীরিক প্রতিবন্ধী পুলিং কর্মকর্তা আরিফুর রহমান যত্ন সহকারে দায়িত্ব পালন  লক্ষ্য করার গেছে।
রিপোর্ট লেখা পর্যন্ত চাঁদপুর জেলার পাঁচটি নির্বাচনী আসনেই শান্তিপূর্ণভাবে বোর্ড গ্রহণ চলছে।
চাঁদপুরের ৫টি আসনে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার ৫ আসনে ভোটার সংখ্যা-২৩ লাখ ৩১ হাজার ২শ ৩৫ জন। এদের প্রায় অর্ধেকই মহিলা ভোটার। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৮শ ৭৪ জন। পুরুষ ভোটার ১২ লাখ ১ হাজার ৬শ ৪৪ জন। জেলায় হিজড়া ভোটার মাত্র ১১ জন। প্রার্থী ৩৫ জন। কেন্দ্র ৭শ ৬ এবং কক্ষ ৪ হাজার ২শ ৬০টি।
সরেজমিনে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের তল্লাশি করা হচ্ছে। কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কয়েকজন ভোটার জানান, তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্ট।
বিভিন্ন কেন্দ্রে র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ, ডিবি পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। বেশ কয়েকটি কেন্দ্রের সামনে সেনাবাহিনীর সদস্যদের অতিরিক্ত সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss