জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার

  • Update Time : Monday, September 8, 2025
Oplus_131072

স্টাফ রিপোর্টার,কুমিল্লাঃ কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠের পাশের একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তাঁর মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আফরিন (২৪), মায়ের নাম তাহমিনা আক্তার (৫০)। আজ সোমবার ভোরে নগরীর কালিয়াজুড়ি একটি ভবন থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে কোতোয়ালী মডেল থানার পুলিশ। বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা বলেন, ‘সাড়ে তিন থেকে চার বছর আগে কুমিল্লা আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম আমার এখানে বাড়ি ভাড়া নেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী তাহমিনা আক্তার, মেয়ে সুমাইয়া আফরিন ও দুই ছেলে এই বাসায় থাকছিলেন। গতকাল দুই ছেলে বাড়িতে ছিল না। তারা ঢাকায় ছিল বলে জানা গেছে। গত রাতে ঢাকা থেকে বাসায় আসলে তারা ঘরের দরজা খোলা দেখে। ভেবেছিল তাদের মা ও বোন ঘুমিয়ে আছে। কিন্তু বাসায় ঢোকার পর দীর্ঘ সময় কেটে গেলেও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে জাগাতে গিয়ে দেখেন তারা নড়ছে না। পরে ৯৯৯- এ কল দিলে আজ সোমবার ভোরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, গতকাল রোববার দিনের বেলায় তাদের বাসায় মধ্যবয়সী একজন ব্যক্তি এসেছিলেন। সকাল ৮টার দিকে এসে বেলা সাড়ে ১১টার দিকে বের হন। এরপর আরও একবার তাকে ঢুকতে দেখা গেছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এবিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করছেন থানার ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss