জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

ডিও লেটারের জন্য এমপির কাছে ধর্ণা দিতে হবে না-সাংসদ আব্দুল মুনতাকিম 

  • Update Time : Wednesday, March 4, 2026
খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ শাসক নয়,সেবক হয়ে আপনাদের সাথে কাজ করতে চাই। কোন প্রতিষ্ঠান,কোন ব্যক্তি সংসদ সদস্যের ডিও লেটারের জন্য পেরেশান হয়ে ছুটবে না। এমপির ডিও লেটারের জন্য কারো পিছনে ধর্ণা দিতে হবে না।  এমপির ডিও লেটার থাকবে আপনাদের কাছে। সোমবার বিকালে উপজেলা জামায়াতের আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলে উপরোক্ত কথা বলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। তিনি বলেন,আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য না আমি সৈয়দপুর-কিশোরগঞ্জ উপজেলার প্রত্যেকটি মানুষের এমপি। আমার কাছে নির্দ্দিষ্ট কোন দলের নেতা কর্মীরা প্রাধান্য পাবে না।
সকল দলের নেতা কর্মীরা সমান ভাবে মূল্যায়িত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন বৈষম্যের রাজনীতি করে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করতে বদ্ধ পরিকর।
সোমবার বিকালে কিশোরীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলার বিশিষ্ট জনদের নিয়ে উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্ সভাপতিত্বে ইফতার মাহফিলে  বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াত মনোনীত উপজেলা পরিষদ নির্বাচনে আখতারুজ্জামান বাদল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম,উপজেলা সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন,এলডিপির উপজেলা সভাপতি সোনা মিয়া,এবি পার্টির উপজেলা সভাপতি মোকতাদা আল ছদর ও উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শরীফুল ইসলাম প্রমূখ।# সাথে ছবি আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss