জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

লামায় ২০ জনের জেন্ডার বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

  • Update Time : Saturday, August 29, 2026
সহিদুল ইসলাম রাবি:
‎
‎‎বান্দরবানের লামা উপজেলায় নারী-পুরুষের সমতা, বৈষম্য ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (২৯ আগস্ট ২০২৬) উপজেলার নুনারঝিরি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রাউসের ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি পরিবর্তনকারী দলের ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।
‎
‎প্রশিক্ষণে জেন্ডার বা সামাজিক লিঙ্গের ধারণা, নারী-পুরুষের সামাজিক ভূমিকা, বৈষম্যের বিভিন্ন কারণ ও এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা, পারিবারিক নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহসহ বিভিন্ন ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতার কারণ ও প্রতিরোধের উপায় নিয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়।
‎
‎প্রশিক্ষণে বলা হয়, নারী ও পুরুষের মধ্যে বৈষম্য শুধু ব্যক্তি বা পরিবারের বিষয় নয়; এটি সমাজের সামগ্রিক উন্নয়ন ও মানবাধিকারের সঙ্গে জড়িত। একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গড়ে তুলতে নারী-পুরুষ সবার সমান অধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
‎
‎স্থানীয় পর্যায়ে সামাজিক পরিবর্তনকারীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণে বলা হয়, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা নিজ নিজ এলাকায় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, বৈষম্য প্রতিরোধ এবং নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
‎
‎প্রশিক্ষণে গ্রাউসের উপজেলা সমন্বয়ক মেহেরুন্নেছা, প্রশিক্ষক চৈতী ত্রিপুরা ও সাংবাদিক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
‎
‎আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যায়ে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, বৈষম্য কমানো এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনগণের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
‎
‎এ প্রশিক্ষণ কার্যক্রমে সুইজারল্যান্ডের সহায়তা এবং কানাডার অংশীদারিত্ব রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss