জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

অপহরণের অভিযোগে ভিকটিমসহ তিনজন আটক জব্দ অটোরিকশা

  • Update Time : Saturday, May 2, 2026

বিএ বাহাদুর,কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওতে পুলিশের

বিশেষ অভিযানে অপহরণের মাত্র এক ঘণ্টার মধ্যে উদ্ধার হয়েছেন মোহাম্মদ হাসান (২৮) নামের এক ব্যক্তি।

 এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ঈদগাঁও থানা পুলিশ।

জব্দ করা হয়েছে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা।

​পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ঈদগাঁও বাজারের পুরাতন ছাগল বাজার সংলগ্ন বজল মিয়ার ফার্মেসির সামনে থেকে মোহাম্মদ হাসানকে একদল দুর্বৃত্ত জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে রামুর ঈদগড় এলাকার দিকে নিয়ে যাচ্ছিল।

​ঘটনাটি জানামাত্রই ঈদগাঁও থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। সংবাদের ভিত্তিতে বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ঈদগাঁও থানাধীন পালপাড়া এলাকা থেকে অপহৃত হাসানকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

​

​অভিযান চলাকালে হাতেনাতে গ্রেপ্তার করা হয় তিন অপহরণকারীকে। তারা হলেন: ​মোরশেদ আলম (২৬) ​আবুল বাশার (৫০) ​নুরুল হাকিম (৩২)

​এ অপহরণের ঘটনায় ভিকটিম মোহাম্মদ হাসান বাদী হয়ে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ২/২০২৬)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

​”দ্রুত সংবাদ পাওয়ায় এবং পুলিশের তাৎক্ষণিক তৎপরতার কারণে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”এই বিষয়ে আইন শৃংখলা বাহিনী সাধারণ জনগণসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss