জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

১০ নম্বর জার্সিতে গোল করে শিরোপা জেতালেন মেসির ছেলে

  • Update Time : Wednesday, April 3, 2024

স্পোর্টস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কিসিম্মি শহরে হয়ে গেল ইস্টার ইন্টারন্যাশনাল কাপ। মেক্সিকান ক্লাব মন্তেরির আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল তিনশরও বেশি বয়সভিত্তিক দল। সেখানে ইন্টার মায়ামি অনূর্ধ্ব-১২ দলের হয়ে শিরোপা জিতেছেন লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি ও লুইস সুয়ারেজের পুত্র বেঞ্জামিন সুয়ারেজ।খবর ইএসপিএনের।

ম্যাচে ১১ বছরের থিয়াগো মাঠে নেমেছিলেন বাবার মতোই ১০ নম্বর জার্সি পরে। ফাইনালে ফ্লোরিডা ক্রেজের বিপক্ষে ৪-০ গোলে জেতে ইন্টার মায়ামি। ম্যাচে একটি গোল পেয়েছেন থিয়াগো। পরে ১০ বছরের বেঞ্জামিন ও তিনি শিরোপা জয়ের মেডেল পরেন।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় একসঙ্গে দীর্ঘদিন কাটিয়েছেন মেসি ও সুয়ারেজ। জুটি বেঁধে বার্সেলোনাকে একটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগার শিরোপা জিতিয়েছেন তারা। এরপর মেসি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই ও সুয়ারেজ স্পেনের আরেক ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেন।

ইন্টার মায়ামিতে আবারও পুনর্মিলন হয় মেসি-সুয়ারেজের। আগামীকাল শুক্রবার মাঠে একসঙ্গে দেখা যেতে পারে মেসি ও সুয়ারেজকে। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর লিগা এমএক্সের দল মন্তেরির বিপক্ষে নামবে মেসি-সুয়ারেজের ইন্টার মায়ামি। ইনজুরির কারণে প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন মেসি। এই ম্যাচেই ঘটতে পারে তার প্রত্যাবর্তন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss