জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে ইরানকে আবারও হুমকি দিলেন ট্রাম্প

  • Update Time : Tuesday, July 29, 2025

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পরেই দেশটির বিরুদ্ধে পুনরায় হুমকি দিয়েছেন।

তেহরান আগেই জানিয়েছে যে, তারা বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। যদিও বছরের শুরু থেকে ট্রাম্প আলোচনার কথা বলেছিলেন, তবে জুন মাসে এসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আক্রমণে তা ভেস্তে যায়।

স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের পাশে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ইরান খুব খারাপ সংকেত পাঠাচ্ছে, খুব খারাপ সংকেত। এবং তাদের এটা করা উচিত নয়। আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা ধ্বংস করে দিয়েছি। তারা আবার শুরু করতে পারে। যদি তারা তা করে, তাহলে আমরা এটিকে তত দ্রুত ধ্বংস করে দেব যত দ্রুত আপনি আঙুল তুলতে পারবেন না।’

তিনি বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে, খোলাখুলিভাবে এবং আনন্দের সঙ্গে এটি করব।’

গত সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের কথা জোর দিয়ে বলার পর এই বিবৃতি এসেছে।

এদিকে সোমবার ট্রাম্পের বক্তব্যের পর, আরাঘচি বলেন যে, ‘ইরান কখনো হুমকি ও ভীতি প্রদর্শনের ভাষায় সাড়া দেবে না।’

একই সঙ্গে তিনি আবারও বলেন, ‘চিকিৎসা ও বেসামরিক উদ্দেশ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন। যদি আবারও আক্রমণ করা হয় তবে ইরান আরও সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss