জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • Update Time : Wednesday, October 23, 2024

চুয়াডাঙ্গার জীবননগরে তেলবাহী ট্রেনের আটটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার আনছারবাড়ীয়া রেলস্টেশনের ১১ নম্বর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রেন দুর্ঘটনার কারণে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে আছে। এজন্য দুটি ট্রেনের কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

এ ব্যাপারে উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, ‘আনছারবাড়ীয়া রেলস্টেশনটি ক্লোজ ডাউন স্টেশন। সেখানে কোনো স্টেশন মাস্টার নেই। রাতে তেলবাহী ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল। তবে ট্রেনটি আনছারবাড়ীয়া রেলস্টেশনের ডাউন সিগন্যালের ১১ নম্বর পয়েন্টের কাছে পৌঁছালে আটটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।’

তেলবাহী ট্রেনের বগি উদ্ধারে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসেছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান এই স্টেশন মাস্টার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss