জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

আর্জেন্টিনাকে ভাবাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’

  • Update Time : Wednesday, October 9, 2024

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে প্রতিপক্ষের থেকেও বড় চিন্তায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। ভেনেজুয়ের বিপক্ষে মাঠে নামার আগে আলবিসেলেস্তাদের পরিকল্পনায় বাগড়া দিয়েছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’। শক্তি সঞ্চয় করে ধেয়ে আসা এই ঝড়টির কারণে ওলট-পালট হয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়নদের ভ্রমণ ভাবনা।

 

জানা গেছেন, বিশ্ব চ্যাম্পিয়নরা এখন ম্যাচের আগের দিন ভেনেজুয়েলায় পৌঁছতে পারে। এছাড়া ম্যাচ একদিন পিছিয়ে দেওয়ার সম্ভাবনাও আছে।

লিওনেল স্কালোনির শিষ্যরা দুই ম্যাচের অনুশীলনের জন্য ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি ক্লাবকে বেছে নেয়। যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফ্লোরিডায় দলের সঙ্গে যোগ দেন ফুটবলাররা। তবে ফ্লোরিডা থেকে ভেনেজুয়েলার মাতুরিনে তাদের ভ্রমণ পরিকল্পনায় বাগড়া দিয়েছে মিল্টন। ক্যাটেগরি ৫ মাত্রার এই হারিকেন আঘাত হানার কথা ফ্লোরিডার পশ্চিম উপকূলে।

এদিকে চোট কাটিয়ে মেজর লিগ সকারে ফেরা অধিনায়ক লিওনেল মেসি পুরোপুরি ফিট হয়েই জাতীয় দলের হয়ে আবার মাঠে নামছেন বলে নিশ্চিত করেছেন কোচ।

আগামীকাল বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা। পাঁচদিন পর মেসিদের প্রতিপক্ষ বলিভিয়া। এই অঞ্চলে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss