জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি গুজব ছড়িয়ে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আয়োজন বিঘ্নিত করার চেষ্টা হতে পারে,’ডিআইজি মোস্তাফিজুর রহমান’ চাঁদপুর শাহাতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি   ধর্মপাশায় ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর বি’চার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

  • Update Time : Monday, August 17, 2026

স্পেনের বিশ্বকাপজয়ী ও গোল্ডেন বলজয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা। রোববার বার্সেলোনার এক সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের দলবদল হবে প্রায় ৭৫ মিলিয়ন ইউরোর (৮৭ মিলিয়ন ডলার) বিনিময়ে।

বার্সেলোনার সেই সূত্র বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে একটা বিবৃতি আসবে, আর তখনই এই দলবদল আনুষ্ঠানিক হয়ে যাবে।’

জুলাইয়ে স্পেন বিশ্বকাপ জেতার পর রদ্রির সঙ্গে রিয়াল মাদ্রিদের নাম জড়িয়ে যায়। তবে সাবেক আতলেতিকো মাদ্রিদ তারকা রদ্রিকে পেতে জোর চেষ্টা চালায় বার্সেলোনা। ২০১৯ সালে সিটিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির সাফল্যে বড় ভূমিকা রেখেছেন এই মিডফিল্ডার।

২০২৪ সালে ব্যালন ডি’অর জেতা রদ্রি গত দুই মৌসুমে চোট সমস্যায় ভুগেছেন। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে তিনি দারুণ খেলেছেন।

বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকবেন। এই কারণেই মূলত রদ্রির দিকে ঝোঁকে ক্লাবটি।

পেপ গার্দিওলার অধীনে সিটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্পেন অধিনায়ক রদ্রি। তার হাত ধরেই ক্লাবটি জিতেছে ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ ও চারটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ মোট ১২টি বড় ট্রফি।

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার দুটি প্রস্তাব প্রথমে প্রত্যাখ্যান করে সিটি। তবে শেষ পর্যন্ত রোববার দুই ক্লাবের মধ্যে চুক্তি হয়। এই মৌসুমে অ্যান্থনি গর্ডন, কারিম আদেয়েমি ও জেসি বিসিওয়ুর পর কাম্প নউয়ে যাচ্ছেন রদ্রিও।

আগামী কয়েক দিনের মধ্যে জোয়াও কানসেলোর দলবদলও চূড়ান্ত করবে বলে আশা করা হচ্ছে বার্সেলোনা। গত মৌসুমে আল হিলাল থেকে ধারে এই খেলোয়াড়কে দলে নিয়েছিল ক্লাবটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss