জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি গুজব ছড়িয়ে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আয়োজন বিঘ্নিত করার চেষ্টা হতে পারে,’ডিআইজি মোস্তাফিজুর রহমান’ চাঁদপুর শাহাতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি   ধর্মপাশায় ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর বি’চার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর

  • Update Time : Sunday, November 1, 2026
মোঃ ইব্রাহিম, লোহাগাড়া-সাতকানিয়া:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (১ নভেম্বর) লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বায়েজীদ-বিন-আখন্দের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “কোনো কর্মই ছোট নয় এবং সৎ কোনো পেশাই একজন মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে খাটো করে না। যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমেই কেবল দেশ থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করা সম্ভব।” উপস্থিত উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, একটি সুন্দর ও সময়োপযোগী পরিকল্পনার মাধ্যমে তরুণ সমাজকে স্বাবলম্বী ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্বাচিত তিন জন উদ্যোক্তাদের মাঝে দেড় লক্ষ টাকা করে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss