জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি গুজব ছড়িয়ে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আয়োজন বিঘ্নিত করার চেষ্টা হতে পারে,’ডিআইজি মোস্তাফিজুর রহমান’ চাঁদপুর শাহাতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি   ধর্মপাশায় ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর বি’চার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা মালয়েশিয়ার হাইকোর্টের

  • Update Time : Thursday, August 13, 2026

অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলকে মানহানির দুটি মামলায় মোট ৫ লাখ রিঙ্গিত (প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা) জরিমানা করেছে মালয়েশিয়ার জোহর বাহরু হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেওয়া রায়ে বিচারিক কমিশনার নোরাদুরা হামজা বলেন, বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান এমবুন কারিসমা রিসোর্সেসের পরিচালক আর. মুথুসামি তার অভিযোগ প্রমাণিত হয়েছে। শুনানির সময় অ্যান্ডি হল আদালতে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করেননি।

মুথুসামির পক্ষে আইনজীবী জি.কে. শ্রীথারণ ও চাই ই ন্‌গ আদালতে শুনানিতে অংশ নেন। চার বছর আগে দায়ের করা দুটি মামলা একত্রে শুনানি করা হয় এবং বাদীপক্ষের একমাত্র সাক্ষী ছিলেন মুথুসামি।

রায়ের মৌখিক পর্যবেক্ষণে বিচারক বলেন, মুথুসামির বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল। এসব অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে তুলনামূলক বেশি অঙ্কের ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

আদালত হলকে আরও ১ লাখ রিঙ্গিত মামলা খরচ পরিশোধের নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মানহানিকর বক্তব্য প্রকাশ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। তাকে জাতীয় পর্যায়ের পত্রিকা এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ্যে মুথুসামির কাছে ক্ষমা চাইতেও বলা হয়েছে।

তবে মুথুসামির অভিযোগ, আদালতের নির্দেশনার পরও হল ‘See you in court: Hall dares libel claimant in Dyson forced labour controversy’ শিরোনামের একটি প্রতিবেদনে আবারও মানহানিকর মন্তব্য করেছেন। প্রতিবেদনটি গত ১৭ ফেব্রুয়ারি ফোকাস মালয়েশিয়ায় প্রকাশিত হয়।

মামলার নথিতে মুথুসামি দাবি করেন, হলের ইমেইল ও ফোকাস মালয়েশিয়ার প্রতিবেদনে প্রকাশিত বক্তব্যগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার ভাষায়, এসব বক্তব্য ছিল ‘চাঞ্চল্যকর, কেলেঙ্কারিপূর্ণ, আপত্তিকর ও বিদ্বেষপূর্ণ’—যা তাকে অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছে এবং দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তার সুনাম ক্ষুণ্ন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss