জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি গুজব ছড়িয়ে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আয়োজন বিঘ্নিত করার চেষ্টা হতে পারে,’ডিআইজি মোস্তাফিজুর রহমান’ চাঁদপুর শাহাতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি   ধর্মপাশায় ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর বি’চার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

লালপুরের পদ্মায় অবৈধ বালু ও ভরাট উত্তোলন বন্ধে পাহারার নির্দেশ ইউএনওর

  • Update Time : Friday, March 29, 2024
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদীর জেগে ওঠা চরে অবৈধভাবে বালু ও মাটি ভরাট উত্তোলন বন্ধে গ্রাম পুলিশের পাহারার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের স্বাক্ষরিত একটি অফিসিয়াল চিঠির মাধ্যমে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এই নির্দেশ দেওয়া হয়। ২৮ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠির সূত্রে জানা যায়, উপজেলার ওই ইউনিয়নের তিলকপুর ও লক্ষীপুর এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের পাশে এবং ফসলী জমিতে অবৈধভাবে বালু ও মাটি ভরাট উত্তোলনের বিরুদ্ধে একটি অভিযোগের প্রেক্ষিতে ওই নির্দেশ দেওয়া হয়। তবে গ্রাম পুলিশের পাহারা অমান্য করে রাতের অন্ধকারে নদীর তীর রক্ষা বাঁধের পাশে অবৈধভাবে বালু উত্তোলন করছে ভূমিদস্যুরা বলে অভিযোগ স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss