জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি গুজব ছড়িয়ে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আয়োজন বিঘ্নিত করার চেষ্টা হতে পারে,’ডিআইজি মোস্তাফিজুর রহমান’

শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত

  • Update Time : Monday, November 2, 2026

আল আমিন,শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মো. শামীম মিয়াকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর বিএম মোজাম্মেল হককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য সোমবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন আইনজীবী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার ১০০ ফিট সড়কে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন বাদী মো. শামীম মিয়া। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে। পরে চিকিৎসা গ্রহণের পর এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন তিনি। ওই মামলার এজাহারনামীয় আসামি বিএম মোজাম্মেল হক।

শরীয়তপুরের রাজনীতিতে পরিচিত মুখ বিএম মোজাম্মেল হক শরীয়তপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এর মধ্যেই ভাটারা থানার এ মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিলেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss