জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

রাজশাহী’র-মোহনপুর পটলক্ষেত থেকে আ.লীগ কর্মীর মরদেহ-উদ্ধার 

  • Update Time : Wednesday, October 9, 2024
মো: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর-মোহনপুর উপজেলার একটি পটলক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম শাহাবুল ইসলাম (৪৫)। তিনি কেশরহাট পৌরসভার মোল্লাপুকুর এলাকার গোপইল গ্রামের মৃত জেহের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুল আওয়ামী লীগের কর্মী ছিলেন। তাঁর দলীয় পরিচয় নিশ্চিত করে কেশরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহিনুর আলম বলেন, শাহাবুল ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি সক্রিয় সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হন শাহাবুল। সারা দিন বাড়িতে না ফেরায় গত রাত থেকে তাঁর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার সকালে স্থানীয় একজন কৃষক জমিতে কাজে গেলে শাহাবুলের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তাঁর মুখেও বিষ ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। শাহাবুল আওয়ামী লীগের কর্মী বা সদস্য কি না, এ বিষয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, মৃত ব্যক্তির ওই রকম কোনো দলীয় কোনো পদ–পদবি ছিল না। তবে তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss