জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
যানজট নিরসনে সড়কে পড়ে থাকা কোন ঠিক করলেন টিআই প্রবীর দাস, প্রশংসায় স্থানীয়রা আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে মিলল এসআই জাহাঙ্গীর আলমের মরদেহ ‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর

যানজট নিরসনে সড়কে পড়ে থাকা কোন ঠিক করলেন টিআই প্রবীর দাস, প্রশংসায় স্থানীয়রা

  • Update Time : Thursday, November 5, 2026
সজীব খান:
চাঁদপুর শহরের সড়কে যানজট নিরসন এবং যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন চাঁদপুর ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) প্রবীর দাস। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্লিন চাঁদপুরের উদ্যোগে সড়কে স্থাপন করা ট্রাফিক নির্দেশনামূলক কোনগুলো এলোমেলোভাবে পড়ে থাকতে দেখে নিজ উদ্যোগে সেগুলো যথাস্থানে ঠিক করে দেন তিনি।
সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ দৃশ্য দেখা যায়। সড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং যানজট নিয়ন্ত্রণে রাখতে স্থাপন করা এসব কোন কিছু বেপরোয়া চালকের অসচেতনতা ও নিয়ম না মানার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে এলোমেলোভাবে পড়ে ছিল। বিষয়টি নজরে আসার পর দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিজ হাতে কোনগুলো ঠিক করার কাজে এগিয়ে আসেন টিআই প্রবীর দাস।
একজন ট্রাফিক কর্মকর্তাকে নিজ দায়িত্বের পাশাপাশি এভাবে সড়কের শৃঙ্খলা রক্ষায় সরাসরি কাজ করতে দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেন। অনেকেই তাঁর এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু প্রশাসনের তৎপরতাই নয়, চালক ও সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি।
চাঁদপুরে যোগদানের পর থেকে ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আলোচনায় রয়েছেন টিআই প্রবীর দাস। তাঁর দায়িত্বশীলতা, কর্মতৎপরতা ও জনবান্ধব আচরণ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।
টিআই প্রবীর দাস জানান, শহরের যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ক্লিন চাঁদপুরের উদ্যোগে এসব ট্রাফিক নির্দেশনামূলক কোন স্থাপন করা হয়েছে। এগুলো সঠিক স্থানে থাকলে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে। তাই এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি সেগুলো ঠিক করে দেন।
তিনি আরও বলেন, সড়ককে নিরাপদ ও যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি চালক, পথচারী এবং সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক নির্দেশনা অমান্য করা কিংবা সড়কের নির্দেশনামূলক সরঞ্জাম নষ্ট করা থেকে বিরত থাকতে হবে।
সচেতন মহলের প্রত্যাশা, সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে চাঁদপুর শহরের সড়কে শৃঙ্খলা ফিরবে এবং যানজট অনেকাংশে কমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss