জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

জুলাই শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

  • Update Time : Wednesday, May 6, 2026

মোহাম্মদ গোলাম মোস্তফা:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৫ মে) উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে জুলাই শহীদ রিপনের মা রাহেলা পারভীন এবং জুলাই শহীদ ফজলের ছোট ভাই জিলানীর হাতে পৃথকভাবে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সহ-সেক্রেটারি  জনাব মোকাদ্দেছ আলী, অফিস সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, বাইতুলমাল সেক্রেটারি জনাব আব্দুল আজিজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি জনাব হাজী রাসেল মাহমুদ এবং উপজেলা বাইতুলমাল সেক্রেটারি জনাব সাইদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss