জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

খ্রিস্টানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন

  • Update Time : Thursday, December 26, 2024

শাহিদুল ইসলাম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: খ্রিষ্টান সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন।

 খ্রিস্টানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে নানা উদ্দীপনায় বড়দিন উদযাপিত হয়েছে। গীর্জা থেকে খ্রিস্টান বাড়ি সবখানেই এখন বড়দিন পালনের প্রস্তুতি সম্পন্ন। বাড়িগুলোর সামনে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। অতিথি আপ্যায়নের জন্য বাড়িতে বাড়িতে তৈরি করা হচ্ছে রকমারি পিঠা। গির্জা ও পল্লিগুলোকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ঝলমলে আলোকসজ্জায়। প্রতিটি গ্রামেই এখন উৎসবের আবহ, চলছে নানা আয়োজন। তবে উৎসব আনন্দ
নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় খ্রিস্ট ধর্মালম্বীদের। এবার কালিয়াকৈরের গোয়ালবাথান, কালামপুর, হবুয়ারচালা, নিশ্চিন্তপুর, বৈথনিয়া, রামপুর, বগারপুরসহ বিভিন্ন গীর্জায় কেক কেটে বড়দিন পালন করা হয়। সবচেয়ে বেশি আনন্দ বিরাজ করছে শিশু-কিশোরদের মাঝে।
সীনয় ব্যাপ্টিস্ট চার্চের পালক যোহন বর্মন বলেন, বাড়িতে বাড়িতে কেক, আর পিঠাপুলির আয়োজন করা হয়েছে। উৎসবের আলোয় নিজেদের রাঙিয়ে তুলতে ব্যস্ত সবাই।
বিলিভার্স ইস্টার্ন চার্চের ডিকন জয়দেব বর্মন বলেন বড়দিনে আমাদের বড় প্রার্থনা হচ্ছে মানুষের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ গাঢ় হয়, পৃথিবী থেকে যেন অস্থিরতা দূর হয় এবং সবার মধ্যেই যাতে শান্তি বিরাজ করে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান, বড় দিনকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি নিয়ে বড় দিনের উৎসব সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss