
তানজিকা আমিনের উপস্থাপনায় প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় রান্না নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান।
প্রতি পর্বে দুটি পদের রান্না দেখানো হয়। রান্নার রেসিপিগুলো উপস্থাপন করেন রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিভিন্ন সিজনের শীর্ষ রন্ধনশিল্পীরা। সঙ্গে থাকছে একটি পাপেট চরিত্র, যে তার রসবোধ ও গল্পকথন দিয়ে পুরো অনুষ্ঠান জমিয়ে রাখে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মনিরুজ্জামান খান।
Leave a Reply