জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ প্রেসিডেন্ট ট্রাম্প

  • Update Time : Monday, June 23, 2025

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের মিসাইল হামলার খবরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ অবস্থান করছেন।

শনিবার রাতে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামক অভিযানে হামলা চালানোর পর দুই দিন পেরোতেই ইরান প্রতিশোধমূলক হামলা চালাল বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়।

ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, “অপারেশন বশারাত ফাতাহ”-এর আওতায় কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “যেভাবে তারা আমাদের ওপর আক্রমণ করেছে, আমরা তাদের ওপর ঠিক সেভাবেই আঘাত করেছি। হামলায় ব্যবহৃত মিসাইলের সংখ্যাও যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বোমার সংখ্যার সমান।”

দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

একজন পশ্চিমা কূটনীতিক জানান, ইরানের হামলার ‘বিশ্বস্ত হুমকি’র খবর পাওয়ার পরপরই এসব বিস্ফোরণ ঘটে।

সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এখন তাদের শান্তি চাইতে হবে। না হলে পরবর্তী হামলাগুলো আরও সহজ এবং ভয়ংকর হবে।”

তিনি আরও বলেন, “যদি শান্তি না আসে, তাহলে আমরা অবশিষ্ট টার্গেটগুলো মিনিটের মধ্যেই শেষ করে দিতে পারব।”

কাতার সরকার জানায়, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে তারা এই আঘাতকে ‘সার্বভৌমত্ব, আকাশসীমা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

 

কাতার পরবর্তী প্রতিক্রিয়ার জন্য নিজেদের ‘অধিকার সংরক্ষণ’ করছে বলেও জানানো হয়েছে।

কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্বের অন্যতম ব্যস্ততম এয়ারপোর্ট দোহা বিমানবন্দর থেকে ফ্লাইটগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

দোহার মার্কিন দূতাবাস স্থানীয় নাগরিকদের উদ্দেশ্যে বলেছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করুন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss