
মোঃ হোসেন সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামে সীতাকুণ্ড সাগর উপকূলীয় এলাকায় প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে একটি চক্র এমন অভিযোগ করেছে স্থায়ীয় বাসিন্দারা।
তাঁদের দাবি,দিনের পর দিন সাগর থেকে বালু উত্তোলন করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যক্রম কোন হস্তক্ষেপ দেখা যাচ্ছে না। অবৈধ বালু উত্তোলন কে কেন্দ্র করে,১৭ থেকে ১৮ মাসের মধ্যে তিনজন নিহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে,
স্থানীয়দের অভিযোগ গত ২০২৫ সালে ১৭ ফেব্রুয়ারিতে সীতাকুন্ড বাড়বকুণ্ড সন্দীপ চ্যানেলে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বাধা দেওয়ায় রাম জলদাস (৩২) নামে এক জেলেকে লোহার রড দিয়ে পিটিয়ে সাগরে ফেলে দেওয়া হয়, এ সময় তাঁর
ছোট ভাই লিটন জলদাসকে অফরণ করে একটি, বাল্কহেডে করে নোয়াখালীর দিকে নিয়ে যাওয়া হয়,
পরে লিটন তাঁর বন্ধুদের ফোন করে বিষয়টি জানান। কয়েকদিন পর রাম জলদাসের মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে। এ বিষয়ে জেলেরা অভিযোগ করে বলেন সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে, বাল্কহেড চলাচল ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতির কারণে তাঁরা
সাগরে জাল ফেলতে পারে না, অনেক সময় অবৈধ বালু উত্তোলনকারীরা তাঁদের জাল কেটে দেন।
এই কাজে বাধা দিলে মেরে ফেলা হুমকি দেওয়া হয়,এই বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে উল্টো তাঁদের ধমক দেওয়া হয় বলে অভিযোগ জেলেদের।
গত ৩১ জানুয়ারি ডেজারে তেল চুরি কেন্দ্র করে রিফাত নামে এক যুবক ও তার সহযোগীদের সাথে রাত প্রহরী ছালা উদ্দিনে কথা কাটাকাটি হয় একপর্যায়ে সালাউদ্দিনকে তারা মারধোর করেন এবং কুপিয়া আহত করেন,আহত অবস্থায় ছালাউদ্দিন সাগরে পড়ে গেলে, অনেক খোঁজাখুঁজি পরে,চারদিন পর সালাউদ্দিনের সাগর কূলে লাশ পাওয়া যায়।
এই ঘটনা এক বছর না যেতে, এ সাগর উপকূলীয় বালুরও ডেজার ব্যবসা নিয়ে,গত, ১৬ অক্টোবর রাত ১১ টার দিকে সীতাকুণ্ড উপজেলা পাঁচ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন,অলিনগর এলাকায় সাদ্দাম হোসেনের অফিসের সমনে,বাপ্পির উপরে হামলার ঘটনাটি ঘটে, এ সময় তিনি বন্ধু ইমনকে সঙ্গে নিয়ে, একটি মোটরসাইকেলে করে সাদ্দাম হোসেন অফিসের সামনে আসলে।
ওই সময় প্রধান আসামি আরিফ,ও তার সঙ্গ-ভঙ্গ কে নিয়ে বাপ্পির উপর হামলা চালান, এক প্রকার মোটরসাইকেল থেকে পড়ে গেলে তার উপরে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি তার শরীরে আঘাত করে, এক পর্যায়ে তাকে বুকের উপর গুলি করে,এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে শাওন নামে আরেক সহপাঠী গুলিবিদ্ধ,হয় এ সময় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে,কর্মরত চিকিৎসক,বাপ্পিকে মৃত ঘোষণা করে,
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীরা জানান,সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন মান্দারীটোলা,ও অলিনগর এলাকায় সাগর উপকূল থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র,
স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই বালু চক্র প্রকাশ্যে
দিন রাত সাগর থেকে বালু উত্তোলন করে আসতেছে, এবং সন্ধ্যা হলে এ বালু চক্র বাড়বকুণ্ড বাজারের পূর্ব পাশে,একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানে,ড্রামট্রাক করে পাছার করছে বলে জানান স্থানীয়রা,
স্থানীয়রা আরও অভিযোগ,করে বলেন সাগর থেকে বালু তুলে সেগুলো ড্রামট্রাকে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় তা দেখেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ ভাবে বালু উত্তোলন চললে বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে বলেন সচেতন মহল ও এলাকাবাসী।
প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চললেও প্রশাসন কেন নীরব,এবং বালু উত্তোলনের কারণে ১৭ থেকে ১৮ মাসে তিনজন খুন করেন বালু উত্তোলনকারীরা, এ বিষয়ে প্রশাসনের কোনো হস্তক্ষেপ দেখা যায় না, কিছুদিন বন্ধ রাখলে আবার প্রশাসনকে, ম্যানেজ করে বালু চালান অবৈধ বালু উত্তোলনকারীরা।
এই বিষয়ে বাড়বকুণ্ড এলাকাবাসী বলেন,অবৈধ বালু উত্তোলনের পিছনে রয়েছে একটি,শক্তিশালী চক্র, এ চক্র মধ্যে রয়েছে,প্রভাবশালী মহল,রাজনীতিক নেতারা,সরকারি কর্মকর্তাসহ অনেকে।
এব্যাপারে সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেন সাগর থেকে বালু উত্তোলন বন্ধ করতে আমাদের কয়েকবার অভিযান চালানো হয়েছে,ড্রেজার মালিকদের জরিমানা দেওয়া
হয়েছে, এরপরেও বালু উত্তোলনকারীরা আইন অমান্য করে বালু উত্তোলন করেন,তিনি বলেন খুব শীঘ্রই উপর মহলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply