জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

  • Update Time : Saturday, October 10, 2026

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সুতা জব্দ করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের একটি প্রিভেন্টিভ টিম আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারে এ অভিযান পরিচালনা করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, পুরিন্দা বাজারের ‘অনিক ট্রেডার্স’ (স্বত্বাধিকারী: হাজী মোবারক মোল্লা)-এর চারটি অনিবন্ধিত গুদামে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে কোনো ধরনের বৈধ কর চালানপত্র ছাড়াই মজুত রাখা চীন ও ভারত থেকে আমদানি করা মেটালিক সুতা, পলিয়েস্টার সুতা ও নাইলন সুতাসহ মোট ৭২ হাজার ৯৪৪ কেজি অবৈধ সুতা জব্দ করা হয়। জব্দকৃত সুতার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা।

 

নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের প্রযোজ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ইতোমধ্যে নিয়মিত আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss