জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

রাজধানীতে মসজিদে দান করা জমি দখলের পাঁয়তারা

  • Update Time : Friday, August 21, 2026

রাজধানীর মোহাম্মদপুরে মসজিদে দান করা জমি দখলের উদ্দেশ্যে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবারদুপুরে মোহাম্মদপুরের কাটাশূর বেড়িবাধ এলাকায় হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদে এই ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষে মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাই জাফরাবাদ মৌজার প্রায় ৪ কাঠা জমির মালিক ওয়ারিশসূত্রে মরহুম হাজী লাট মিয়ার স্ত্রী জবেদা খাতুন ও তাদের তিন সন্তান। ২০২২ সালে ২৮ এপ্রিল তারা এই জমি হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদের নামে ওয়াকফ রেজিস্ট্রি সূত্রে দান করে দেন। পরে ওই জমিতে মসজিদ ভবন নির্মাণ করা হয়। এতে প্রতিদিন শত শত এলাকাবাসী নামাজ আদায় করে আসছেন।

গত কিছুদিন ধরে স্থানীয় চিহ্নিত একদল ভূমিদস্যু মসজিদে দান করা এই জমির মালিকানা দাবি করে মসজিদ কমিটি ও নামাজ পড়তে আসা মুসল্লিদের হুমকি-ধামকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে মসজিদের জমি দখলের উদ্দেশ্যে তারা অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে মসজিদের টিনশেড ভবনে ভাঙচুর চালায়। এতে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। মসজিদ ও মুসল্লিদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss