জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলনে ব্যক্তিগত বিষয় তোলার নিন্দা আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২ শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে আরও এক মামলায় গ্রেপ্তার দেখালেন আদালত নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন টাইলস পুটিং ও ক্লিনার কারখানাকে এক লাখ টাকা জরিমানা লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি

বকশীগঞ্জে ইউএনও’র আকস্মিক পরিদর্শন, শিক্ষার মানোন্নয়নে জোর

  • Update Time : Thursday, October 9, 2025

মোহাম্মদ গোলাম মোস্তফা:
আজ বৃহস্পতিবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাহ জহুরুল হোসেন আকস্মিকভাবে উপজেলার হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, সহকারী শিক্ষক মাওলানা মোঃ আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান আকন্দ, সহকারী শিক্ষক বীথি বিশ্বাস ও সহকারী শিক্ষক জুলেখা খাতুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ইউএনও শাহ জহুরুল হোসেন শ্রেণিকক্ষ পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, উপস্থিতি ও শ্রেণি পরিবেশ ঘুরে দেখেন। পরে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন “শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে। অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শিক্ষকরা যদি আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন, তবে এই বিদ্যালয় একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “বিদ্যালয় শুধু পাঠদানের কেন্দ্র নয়, এটি চরিত্র গঠনেরও স্থান। তাই শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।”

ইউএনও শাহ জহুরুল হোসেন অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে লিখিতভাবে কারণ জানতে চিঠি প্রদান করার পরামর্শ দেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

দিনের এই আকস্মিক পরিদর্শনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss