জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি গুজব ছড়িয়ে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আয়োজন বিঘ্নিত করার চেষ্টা হতে পারে,’ডিআইজি মোস্তাফিজুর রহমান’ চাঁদপুর শাহাতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি   ধর্মপাশায় ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর বি’চার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

সাপাহার সরকারি কলেজে ছাত্রদলের ফ্রি ব্লাড ব্যাংক সহায়তা প্রদান

  • Update Time : Sunday, September 7, 2025
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
“শিক্ষা, ঐক্য, প্রগতি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাপাহার সরকারি কলেজ শাখার উদ্যোগে ১দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও ব্লাড ব্যাংক সহায়তা কেন্দ্র ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার(০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় সাপাহার সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক রিপন হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে একটি রক্তদাতা ডাটাবেজ তৈরি করা হচ্ছে, যাতে জরুরি মুহূর্তে যে কোনো রোগীর জন্য দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করা যায়।
আয়োজকদের মতে, রক্তদান শুধু মানবিকতারই বহিঃপ্রকাশ নয়, এটি সমাজে ঐক্য ও সহযোগিতার বন্ধনকে আরও শক্তিশালী করে। তারা বলেন, “এক ফোঁটা রক্ত একটি প্রাণ বাঁচাতে পারে। তাই আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের রক্তদানের প্রতি উদ্বুদ্ধ করা এবং সমাজে মানবিক মূল্যবোধের চর্চা বাড়ানো।”
এবিষয়ে কলেজ শাখা ছাত্রদল সভাপতি বলেন , ছাত্রদলের এ মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে এবং কলেজ ক্যাম্পাসসহ স্থানীয় এলাকায় মানবিক কার্যক্রমের একটি অনন্য উদাহরণ সৃষ্টি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss