জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি গুজব ছড়িয়ে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আয়োজন বিঘ্নিত করার চেষ্টা হতে পারে,’ডিআইজি মোস্তাফিজুর রহমান’ চাঁদপুর শাহাতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি   ধর্মপাশায় ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর বি’চার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

  • Update Time : Saturday, September 6, 2025
বকশিগঞ্জ বিএনপি, ঈদে মিলাদুন্নবী, মিলাদ মাহফিল

মোহাম্মদ গোলাম মোস্তফা:

পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালন করেছে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন বিএনপি।

এ উপলক্ষে শুক্রবার (৫ই সেপ্টেম্বর) রাত ১০টায় বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের জিন্নাহ বাজারে বিএনপি কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন মাস্টার। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতালেব সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ফরিদ আহম্মেদ, সদস্য আরিফুজ্জামান দুদু মেম্বার, ইউনিয়ন যুবদল সভাপতি খাইরুল ইসলাম, যুবদল সেক্রেটারি হাবিবুল্লাহ হাবিব, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মাস্টারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা পবিত্র ঈদে-মিলাদুন্নবীর তাৎপর্য, মহানবী (সা.)-এর জীবনাদর্শ, চরিত্র ও মানবতার প্রতি তাঁর অবদান তুলে ধরেন। তারা বলেন, নবীজির আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, ন্যায় ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

বক্তারা মনে করেন, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির এ আয়োজন ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সামাজিক ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss