জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি গুজব ছড়িয়ে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আয়োজন বিঘ্নিত করার চেষ্টা হতে পারে,’ডিআইজি মোস্তাফিজুর রহমান’ চাঁদপুর শাহাতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি   ধর্মপাশায় ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর বি’চার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

আমার কোনো ব্যবসা ও ব্যাকআপ নেই: শুভ

  • Update Time : Monday, May 5, 2025

বিরতির পর আবারও অভিনয়ে সরব হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। শিগগিরই মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘নীলচক্র’। এছাড়াও মুক্তির মিছিলে আছে ‘নুর’ ও, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘লহু’ সিনেমাগুলো।

এদিকে, বিগত সরকার পতনের পর বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে শুভকে। কারণ ‘মুজিব’ সিনেমায় অভিনয়। বর্তমানে এই অভিনেতা অবস্থান করছেন ভারতে। অংশ নিয়েছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজে। সিরিজটি নির্মাণ করছেন সৌমিক সেন। সেখানেই মুখোমুখি হন ওপার বাংলার সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে।

‘মুজিব’ সিনেমায় অভিনয় করার কারণে সরকার পতনের পর শুভকে কোনো সমস্যা পড়তে হয়েছে কি না জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তাহলে কলকাতার এ ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না।’

অভিনেতা নিজের রাজনৈতিক অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিছুই করি না। আমার কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই।’

তিনি আরও বলেন, ‘আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি। যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেটা হয়ে ওঠা। আমার কাজ দেখে দর্শকের প্রতিক্রিয়া। আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেখানে নিজেকে উজাড় করে দেব। কিন্তু বাস্তবে আমি বোকা লোকটা, এমন তো নয়। আশা করি, আমি সবটা বোঝাতে পেরেছি।’

সাক্ষাৎকারে শুভ কথা বলেন বিবাহবিচ্ছেদ নিয়েও। অভিনেতার ভাষ্য, ‘বাইরের আলোচনা আমার উপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙার ঘটনা পৃথিবীতে প্রথম ঘটছে না। এর চেয়ে অনেক খারাপ কিছু প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। অভিনয় জগতে থাকার জন্য আমাদের নিয়ে মুখরোচক খবর হয়, কী আর করা যাবে।’

সোশ্যাল মিডিয়া ব্যবহার প্রসঙ্গে শুভ জানান, তিনি দীর্ঘ ছয় বছর ধরে ফেসবুক ব্যবহার করছেন না। তবে তার একটা পেজ রয়েছে। এটি তার টিম পরিচালনা করে। তবে সোশ্যাল মিডিয়ার প্রতি তিনি কিছুটা বিরক্ত- এটি প্রকাশ পেয়েছে তার কথায়।

অভিনেতা বলেন, ‘ফেসবুক কেমন যেন একটা হেট মেশিনে (ঘৃণা ছড়ানোর যন্ত্র) পরিণত হয়েছে। লোকে নিজের জীবনে এতটাই বীতশ্রদ্ধ যে, অন্যের নিন্দা করে শান্তি পায়। ব্যাপার হল, যারা আমাকে নিয়ে কথা বলছে, তারা আমার জীবনটা কাটাচ্ছে না। আমি কোন পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছি কিচ্ছু জানে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss