জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি গুজব ছড়িয়ে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আয়োজন বিঘ্নিত করার চেষ্টা হতে পারে,’ডিআইজি মোস্তাফিজুর রহমান’ চাঁদপুর শাহাতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি   ধর্মপাশায় ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর বি’চার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

নিষিদ্ধ হয়ে ভারত থেকে দ. আফ্রিকা ফিরেছিলেন রাবাদা

  • Update Time : Saturday, May 3, 2025

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালেই প্রায় এক মাস আগে ভারত ছেড়ে দক্ষিণ আফ্রিকা পাড়ি দিয়েছিলেন গুজরাট টাইটানস এবং দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তখন গুজরাট রাবাদার দেশে ফেরার কারণ ‘ব্যক্তিগত’ হিসেবে উল্লেখ করেছিল। তবে আজ শনিবার রাবাদই জানালেন ‘বিনোদনমূলক ড্রাগ’ ব্যবহারের দায়ে নিষিদ্ধ হয়েই দেশে ফিরতে হয়েছিল তাকে।

এক বিবৃতিতে রাবাদা জানান, এটি নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার সুযোগ হিসেবেই দেখছেন তিনি। তবে বিবৃতিতে স্পষ্ট করা হয়নি যে রাবাদা কোন ধরনের বিনোদনমূলক ড্রাগ নিয়ে ‘পজেটিভ’ হয়েছিলেন।

রাবাদা বলেছেন, ‘প্রতিবেদনগুলোতে যেভাবে বলা হয়েছে, আমি সম্প্রতি ব্যক্তিগত কারণে আইপিএলে খেলা থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরে এসেছি। আসলে বিনোদনমূলক ড্রাগ ব্যবহার করার পর ফলাফল নেতিবাচক আসায় আমার দেশে ফিরতে হয়েছে। যাদের আমি হতাশ করেছি তাদের সকলের কাছে আমি গভীরভাবে দুঃখিত।…আমি একটি অস্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছি এবং আমি আমার প্রিয় খেলায় ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

দক্ষিণ আফ্রিকার এই পেসার আরও বলেন, ‘আমি একা এই পরিস্থিতি একা সামলাতে পারতাম না। আমি আমার এজেন্ট, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং গুজরাট টাইটানসকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি আমার আইনি দলকে তাদের নির্দেশনা এবং পরামর্শের জন্য ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আমার বন্ধুবান্ধব এবং পরিবারকে তাদের বুঝতে পারা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

চলতি আইপিএলে দেশে ফেরার আগে গুজরাটের হয়ে প্রথম দুইটি ম্যাচে অংশ নিয়েছিলেন রাবাদা। এরপর থেকেই অনুপস্থিত তিনি। যদিও রাবাদার অনুপস্থিতিতে গুজরাটের পেস বোলিং ইউনিটকে ভালোভাবেই সামলাচ্ছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ইশান্ত শর্মা এবং জেরাল্ড কোয়েটজির মতো খেলোয়াড়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss