জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি গুজব ছড়িয়ে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আয়োজন বিঘ্নিত করার চেষ্টা হতে পারে,’ডিআইজি মোস্তাফিজুর রহমান’ চাঁদপুর শাহাতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি   ধর্মপাশায় ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর বি’চার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

কলাপাড়ায় যুবদল অফিসে নির্যাতনের অভিযোগ, যুবকের মৃত্যু

  • Update Time : Wednesday, March 4, 2026

সিয়াম আবদুল্লাহ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় যুবদলের অফিসে এক যুবককে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মো. ইদ্রিস (৪৫) নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় মৃতের মরদেহ থানায় নিয়ে আসেন তার স্বজনরা। এর আগে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাখিমারা বাজারে যুবদলের অফিসে তাকে নির্যাতন করা হয়। নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সম্পাদক ও ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম তার সহযোগীদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি নিহতের স্বজনদের।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস ঢাকায় বসবাসের পাশাপাশি সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরিসহ নানা অপকর্মের তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট ও কমেন্ট করেন তিনি। এতে তার ওপর জহির ক্ষিপ্ত হন। কিছুদিন আগে ইদ্রিস ঢাকা থেকে শারীরিক অসুস্থতা নিয়ে গ্রামের বাড়ি আসেন।
নিহতের পারিবারের অভিযোগ, গত ২৬ ফেব্রুয়ারি ইদ্রিস পাখিমারা বাজারে গেলে সেখান থেকে তাকে জহিরসহ তার সহযোগিরা ডেকে নিয়ে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে ব্যাপক নির্যাতন চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট ফুলা জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নারায়নগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সোমবার (০২ মার্চ) রাত ১০টার দিকে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জহিরুল ইসলাম বলেন, ওই ব্যক্তি আমার বিরুদ্ধে ফেসবুকে বাজে পোস্ট করেছেন। পরে নিজেই এক ইউপি সদস্য ও তার আত্মীয়দের নিয়ে আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল। ইদ্রিস আগে থেকে ক্যান্সার আক্রান্ত জেনে আমি তার সঙ্গে কোনো রাগ-অভিমানও করিনি। তবে আমার সামনে মুরুব্বিরা তাকে কয়েকটা চর থাপ্পড় দিয়েছে। কিন্তু তাও আমি প্রতিবাদ করেছি৷ আমি তাকে কোনো মারধর করিনি। একটা মহল আমাকে ফাঁসাতে মিথ্যাচার করছে।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম কলাবেলাকে বলেন, মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss