জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি গুজব ছড়িয়ে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আয়োজন বিঘ্নিত করার চেষ্টা হতে পারে,’ডিআইজি মোস্তাফিজুর রহমান’ চাঁদপুর শাহাতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি   ধর্মপাশায় ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর বি’চার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

বাবুর হাট প্রাচ্যের ম্যানচেস্টার পূজায় বেচা কেনা জমে উঠেছে

  • Update Time : Saturday, September 27, 2025

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট নরসিংদীর বাবুরহাট “প্রাচ্যের ম্যানচেস্টার ” হিসেবে পরিচিত। পূজাকে  সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতাদের ভিড়ে জমজমাট এখন বাবুর হাট। বাবুর হাটের অলিগলি  জুড়ে দোকানে  দোকানে ক্রেতাদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায় । সব মানুষ বেচা কেনায় ব্যস্ত, তাদের যেন দম ফেলার সময় নেই। গামছা, শাড়ি, লুঙ্গি, থ্রি -পিজ, শার্ট পিজ, প্যান্ট পিজ, পাঞ্জাবির কাপড়, থান কাপড়, বিছানা ছাদর সহ দেশীয় সব ধরনের কাপড় পাওয়া যায় বাবুর হাটে। নরসিংদী ও আশেপাশের জেলাগুলোতে তৈরিকৃত সব ধরনের দেশীয় কাপড়  বাবুর হাটে  বিক্রি  হয়। দেশের মোট কাপড়ের  প্রায় ৭০ শতাংশ  কাপড়ের চাহিদা বাবুর হাট থেকে মিটিয়ে থাকে।
বাবুরহাটের অলিগলি জুড়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাইকারি ক্রেতাদের ব্যাপক ভিড়। ক্রেতারা  এ দোকান সে দোকান ঘুরে পছন্দ মতো শাড়ি, লুঙ্গি , থ্রি পিস সহ নানা ধরনের নিত্য নতুন ডিজাইনের সব কাপড় কিনছেন। আবার ব্যক্তি পর্যায়েও অনেকেই পরিবারের সদস্য  ও স্বজনদের উপহার দিতে বাবুর হাট এসে কাপড় কিনছেন। কিছু কিছু ছোট পাইকারকে দেখা যায়  নিজের কাপড়ের গাট মাথায়, গাধে, হাতে বহন করে নিয়ে যাচ্ছেন। যাদের কাপড়ের গাট বড় তারা কুলি বা ভ্যানের সাহায্যে  ঢাকা – সিলেট মহাসড়কে নিয়ে ট্রাক, লরি ও পিক-আপ ভ্যানে তুলে নিয়ে যান। আবার অনেক ক্রেতা কাপড় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজ এলাকায় পাঠাচ্ছেন। সব মিলিয়ে হাটের দিনগুলোতে প্রতিদিন অন্তত চার – পাঁচশত ট্রাক কাপড় দেশের বিভিন্ন প্রান্তে  যাচ্ছে।
হাটের ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায় , সারা বছরের মধ্যে পূজা ও রোজার ঈদের সময়টাতে  দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা বেশি সংখ্যায় পাইকারি দামে কাপড় কিনতে বাবুর হাটে আসেন। দেশের অন্যান্য হাটের তুলনায় যোগাযোগ ব্যবস্হা হাটের তুলনায়  ভালো ও সব ধরনের দেশীয় কাপড় কম দামে পাওয়া যায়। বাবুর হাটে পাইকারি ক্রেতাদের পাশাপাশি খুরচা  ক্রেতারাও কাপড় কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এ বছর হাটে  প্রত্যাশা অনুযায়ী পাইকারি ক্রেতা অন্য বছরের তুলনায় কম।
শিক্ষক সবিতা সূএধর জানান, আমি বাবুর হাট থেকে জামা কাপড় কিনে স্বচ্ছন্দবোধ করি। এখানে পাইকারী ও খুরচা সুলভ মূল্যে কেনা কাটা করা যায়। পূজা, বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী সহ সব ধরনে কেনা আমি ও আমার পরিবার বাবুর হাট থেকে করে থাকি।

নরসিংদী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তথ্য মতে, জেলায় ছোট বড় প্রায় তিন হাজার শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে পাওয়ার লুম, বৈদ্যুতিক তাঁত, টেক্সটাইল,  ডাইং ( সুতা ও কাপড় রং করা) কারখানাই বেশী। এ সব কারখানায় কাজ করেন প্রায় দুই লাখ শ্রমিক। পাওয়ার লুমগুলোতে দিন রাত খটখট শব্দে সুতা থেকে তৈরি হয় গ্রে কাপড়। এই গ্রে কাপড় বিভিন্ন কারখানায় ডাইং কারখানায় পছন্দ অনুযায়ী রং করা হয়।
ব্যবসায়ী শাকিল  জানান, বাবুর হাটে তিনি একজন নিয়মিত পাইকার। রুমাল থেকে শুরু করে কাফনের পর্যন্ত সব ধরনের কাপড় বাবুর হাটে পাওয়া যায়। আগে  এক সপ্তাহ পর পর  শাড়ি, লুঙ্গি, থ্রি পিস সহ বিভিন্ন ধরনের কাপড় কিনতে বাবুর হাট আসতেন। বেচা কেনা কম থাকায়  এ বছর হাটে কম আসা হয়।
বাবুর হাট বনিক সমিতির সভাপতি মো. বোরহান উদ্দিন জানান, গত বছরের তুলনায় এ বছর বেচা কেনা কম। উৎপাদন খরচ বেশি হওয়ায় কাপড়ের দাম বেড়েছে।
পূজাকে  সামনে রেখে শেষ পর্যায়ে এসে বাবুর হাটে বেচা কেনা বেড়েছে। খুরচা ক্রেতারাও  পূজা, ঈদের কাপড় কিনতে বাবুর হাটে ভীড় জমাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss