জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি গুজব ছড়িয়ে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আয়োজন বিঘ্নিত করার চেষ্টা হতে পারে,’ডিআইজি মোস্তাফিজুর রহমান’ চাঁদপুর শাহাতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি   ধর্মপাশায় ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর বি’চার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

উখিয়ায় ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ, জয়নাল উদ্দিনকে ঘিরে প্রশ্ন – প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা

  • Update Time : Thursday, August 13, 2026
সালাহউদ্দিন, উখিয়া (কক্সবাজার):
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অনুমোদন ছাড়া বা নিষিদ্ধ এলাকায় বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। আইন থাকলেও কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালীতে ড্রেজার মেশিন দিয়ে প্রকাশ্যে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল উদ্দিনকে ঘিরে নানা অভিযোগ উঠেছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়ার থাইংখালী এলাকার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন তানজিমা খোলা এলাকায় ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন চললেও কার্যকরভাবে তা বন্ধ করা হয়নি।
ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের চিত্র দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, এ কার্যক্রমের সঙ্গে সাবেক ইউপি সদস্য জয়নাল উদ্দিন জড়িত।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সংবাদ প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিক।
স্থানীয়দের দাবি, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে খাল ও আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে জলাবদ্ধতা ও ভাঙনের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বালু উত্তোলনের বিষয়ে প্রকাশ্যে কথা বলতে গেলে ভয়ভীতি ও হুমকির আশঙ্কা রয়েছে। এ কারণে অনেকে পরিচয় প্রকাশ করে বক্তব্য দিতে চান না। তাদের দাবি, বিষয়টি তদন্ত করে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
অভিযোগের বিষয়ে সহকারী বন সংরক্ষক ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, সাবেক ইউপি সদস্য জয়নাল উদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে গিয়ে তা দেখা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন থাকা সত্ত্বেও প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ কীভাবে দীর্ঘদিন ধরে চলতে পারে এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত কার্যকর অভিযান পরিচালনা করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss