সজীব খান,চাঁদপুর: চাঁদপুরে নদী ও সাগর থেকে ইলিশের সরবরাহ বাড়লেও বাজারে কমেনি ইলিশের দাম। স্থানীয় মাছঘাটগুলোতে আগের তুলনায় ইলিশের উপস্থিতি বাড়ায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও উচ্চমূল্যের কারণে অনেকেই পছন্দের
মোহাম্মদ গোলাম মোস্তফা: জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সহযোগী সদস্যদের প্রশিক্ষিত করে কর্মী হিসেবে গড়ে তোলা এবং ইসলামী আদর্শ
সহিদুল ইসলাম রাবি: বান্দরবানের লামা উপজেলায় নারী-পুরুষের সমতা, বৈষম্য ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) উপজেলার নুনারঝিরি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রাউসের ক্ষমতায়ন
লালমনিরহাট জেলা প্রতিনিধি: বর্তমান সরকারের সময়ে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে এবং টেকসই অবকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা যেকোনো অঞ্চলের অর্থনৈতিক মুক্তির মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (২৯ আগস্ট) বিকেলে লালমনিরহাট-ফুলবাড়ী সড়কের কুলাঘাট ইউনিয়নে ২৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৩০.৮৫ মিটার দীর্ঘ পি.সি গার্ডার রত্নাই সড়ক সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যোগাযোগ ও সেতুর গুরুত্ব তুলে ধরে ত্রাণমন্ত্রী আরও বলেন, এই রত্নাই সেতু চালুর ফলে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মধ্যকার দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগের চিরতরে অবসান ঘটল। এখন থেকে দুই জেলার মানুষ ও সকল প্রকার ভারী-হালকা যানবাহন লালমনিরহাট-ফুলবাড়ী হয়ে খুব সহজেই নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও কুড়িগ্রামে সরাসরি সড়ক পথে চলাচল করতে পারবে। নদী পারাপারের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়ে যাতায়াত এখন হবে আরও নিরাপদ, সাশ্রয়ী ও দ্রুততম। ফলে অত্র অঞ্চলের কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হলো। সড়ক বিভাগ, লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক ও কুলাঘাট ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী। উল্লেখ্য, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন “জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন প্রকল্প (রংপুর জোন)” এর আওতায় ‘কনক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেড’ এই সেতুর নির্মাণকাজ সফলভাবে বাস্তবায়ন করে।
জাহাঙ্গীর আলম: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন পরিষদের ধামশ্বর এলাকায় আবারও ৩৪ বস্তা সরকারি চাল বোঝাই দুটি ভ্যান সন্দেহ জনক মনে হওয়ায় জিজ্ঞাসা করার উদ্দেশ্যে গতিরোধ করে গণমাধ্যমকর্মীরা। জিজ্ঞাসাবাদের শুরুতে
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর কালীগঞ্জ উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে নাম বিহীন প্রতিষ্ঠানে জরিমানা ও মাদক সেবনের দায়ে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ আগষ্ট) উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ
জুবাইর আহমেদ খান রোহান: লালমনিরহাটে সারের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সার ব্যবস্থাপনা কার্যক্রম পর্যালোচনা বিষয়ক মন্ত্রিসভা কমিটির অন্যতম সদস্য আসাদুল হাবিব দুলু। তিনি
ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ মোংলায় কোস্টগার্ডের তত্ত্বাবধানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা
স্টাফ রিপোর্টার,রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৬ আগস্ট) উপজেলার ঝলমলিয়া বাজার ও বানেশ্বর খুঁটিপাড়া এলাকায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় তারা ঘোষিত কমিটি