জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি গুজব ছড়িয়ে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আয়োজন বিঘ্নিত করার চেষ্টা হতে পারে,’ডিআইজি মোস্তাফিজুর রহমান’ চাঁদপুর শাহাতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি   ধর্মপাশায় ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর বি’চার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

মহাসড়কের ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

  • Update Time : Thursday, November 21, 2024

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহাসড়কের জামালদী বাস স্ট্যান্ড এলাকা থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়। পরে দুপুরের পর থেকে যানজট কমে আসে।

 

জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপরে ঢাকামুখী সড়কে একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে এ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

 

কুমিল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের চালক সাইফুল ইসলাম বলেন, তিনি সকাল সাড়ে ১০টার দিকে ভবেরচর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। সাড়ে ৩ কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে দেড় ঘণ্টা সময় লেগেছে। যাত্রীরা এই দীর্ঘ সময় যানজটের মধ্যে চরম ভোগান্তিতে পড়ছেন বলে জানান এই চালক।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, মেঘনা সেতুতে সুতা বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামাল গুলো সরানো হওয়াতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss