জরুরী বিজ্ঞপ্তি
সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার সময় পত্রিকা  Reg: No: DA 6077
শিরোনাম
লোহাগাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন: আলোচনা সভা ও যুব ঋণ বিতর সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন সীমান্তে নারী ও শিশুসহ ১২জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে  দিয়েছে বিজিবি গুজব ছড়িয়ে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আয়োজন বিঘ্নিত করার চেষ্টা হতে পারে,’ডিআইজি মোস্তাফিজুর রহমান’ চাঁদপুর শাহাতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি   ধর্মপাশায় ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর বি’চার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

দেশ এখন আমিষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: সালমান এফ রহমান

  • Update Time : Saturday, April 20, 2024

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, দেশ এখন আমিষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের খাদ্যের কোনো ঘাটতি নেই। আমরা পশু-পাখি পালন করে নিজেরা স্বাবলম্বী হচ্ছি। সেই সঙ্গে দেশের আমিষের চাহিদা পূরণ করছি।

আজ শনিবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে। এই স্মার্ট বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা দরকার। আর এই সম্মেলিত প্রচেষ্টাতেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আপনারা আমাকে ২য় বারের মত ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি আমার কাজ করে যাচ্ছি। আমি দোহার-নবাবগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে যা যা প্রয়োজন সব করছি।’

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে সংরক্ষিত নারী আসনের নারী সংসদ সদস্য আনার কলি পুতুল, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, সহকারী কমিশনার ভূমি আব্দুল হালিম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফারজানা জাহানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2000 Banglarshomoy
Design & Develop BY Coder Boss