বিষয়টি নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট দেশগুলোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষণায় বলা হয়, কাতারের দোহা, ইউএই-এর দুবাই ও আবুধাবি, কুয়েত সিটি এবং বাহরাইনের সঙ্গে ঢাকা থেকে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে।
এ অবস্থায় যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিসে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইট পুনঃনির্ধারণ কিংবা বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।










Leave a Reply